Friday, March 23, 2018

নেতা-কর্মীদের নিয়ে মাটিতে বসে ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক

মঞ্চে নয়, নেতা-কর্মীদের নিয়ে মাটিতে বসে ছিলেন 
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক



তৌহিদুর রহমান: জনসভার মঞ্চে নয় নেতা-কর্মীদের নিয়ে মাটিতে বসে ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান। জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভার আমন্ত্রিত অতিথি হলেও বিশেষ কারনে তিনি নেতা-কর্মীদের নিয়ে মঞ্চের একপাশে মাটিতে বসেছেন বলে জানান। সাদেকুর রহমানের সাথে আরও বসা ছিলেন উপজেলা আওয়াম লীগের সহ সভাপতি হাজী সাত্তার। সাদেকুর রহমান বর্ষীয়াণ আওয়ামী লীগ নেতা ও রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর আস্থভাজন ও ঘনিষ্ঠ নেতা। অন্য দিকে লোকমান হত্যা কে কেন্দ্র করে এখনও জেলা আওয়ামী লীগের সাথে বৈরীতা রয়েছে রাজুর। তবে এবারের সাংগঠনিক জনসভায় রজিউদ্দিন আহমেদ রাজু উপস্থিত থাকতে পারেন বলে অনেকেই ধারনা করেছিল। তবে তিনি আসেননি।  রায়পুরা উপজেলা আওয়ামী লীগ বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়। উপজেলার সভাপিত আফজাল হোসেন জনসভায় আমন্ত্রিত অতিথি হয়ে বক্তব্য রাখেন। অপর দিকে সাধারন সম্পাদক নেতা কর্মীদের নিয়ে বসে ছিলেন মাটিত।
অসুস্থ নেতা-কর্মীরা উপস্থিত না হতে পারলে তাদের বাড়ি যেয়ে খোজখবর নেয়ার যে উপদেশ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দিয়েছেন ওবায়দুল কাদের। তা ঠিক কোন উদ্দেশ্যে  বলেছেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষন। যতই বিশ্লেষিত হউক না কেন রাজনীতির এসব হিসাব-নিকাশ যে সহজেই বুজা যাবেনা তা অনুমান করা যাচ্ছে।

#
নরসিংদী
২৩/৩/১৮ইং

নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় লোকমান হত্যার বিচার দাবী




 নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় লোকমান হত্যার বিচার দাবী

তৌহিদুর রহমান: নরসিংদী স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় প্রয়াত মেয়র লোকমান হোসেনের হত্যার বিচারের দাবী করে লোকমান ভক্তরা। দুপুর থেকেই লোকমান হত্যার বিচারের দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন তারা। দলের সাধারন সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন, তখন জনসমাবেশ থেকে মুহুর্মূহ স্লোগানে লোকমান হত্যার বিচার দাবী করা হয়। এসময় মন্ত্রী অন্য প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেলেন। বিচার চাই দাবীর বিপরীতে তিনি বলেন, এখানে বিচার করা হচ্ছে না। এটা সমাবেশ, বিচার বিচার প্রক্রিয়ার মাধ্যমেই হবে। জননেতা লোকমান হোসেন মৃত্যুর পর আমি নরসিংদী এসেছিলাম। আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। এ হত্যার বিচার সঠিকভাবেই হবে। 
এ বিষয়ে লোকমান হোসেনের সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী বলেন, লোকমান হোসেনের অগণিত ভক্তরা দলের সাধারন সম্পাদকের কাছে তাদের প্রিয় নেতার হত্যার বিচার চেয়েছে। তাদের আবেগ অনুভ’তি তারা প্রকাশ করেছেন। লোকমান হত্যা মামলা এখন বিচারাধীন। আমারা চাই বিচার দ্রুত শেষ করে জড়িতদের শাস্তি দেওয়া হউক। নেতা বলেছেন বিচার প্রক্রিয়ার মাধ্যমেই এই হত্যার বিচার হবে। এতে আমরা আশাবাদী যে অতি শীঘ্রই লোকমান হত্যার বিচার কার্যক্রম শুরু হবে।

#
নরসিংদী
23/8/১৮ইং 




Thursday, March 22, 2018

ব্যানার পোষ্টার ফেস্টুনে নয়, মানুষের হৃদয়ে যার নাম থাকবে তারাই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হবেন

ব্যানার পোষ্টার ফেস্টুনে নয়, মানুষের হৃদয়ে যার নাম থাকবে
তারাই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হবেন
                           -আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের



তৌহিদুর রহমান: ব্যানার, পোষ্টার ফেস্টুনে নয় মানুষের হৃদয়ে যাদের নাম থাকবে তারাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে পারবেন। ছয় মাস অন্তর অন্তর নেতাদের জনপ্রিয়তা জরিপ করাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনমত জরীপে যারা এগিয়ে থাকবেন তারাই হবেন আওয়ামী লীগের প্রার্থী। এখানে কোন জোর জবরদস্তী করে কেউ প্রার্থী হতে পারবেন না। আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক ও সেতু , মন্ত্রী ওবায়দুল কাদের নরসিংদীতে জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দেন। আজ বৃহস্পতিবার নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভা  ও আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, নাম ব্যবহার করবেন না। নেত্রী আমাকে গ্রীন সিগনাল দিয়েছেন, দলের সাধারন সম্পাদক আমাকে কানে কানে বলে দিয়েছেন এসব কথা বলবেন না। যারা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক তারা প্রার্থী হবেন সেটা উত্তম তবে দলের ক্ষতি করবেন না। 
 ওবায়দুল কাদের বলেন, বিএনপি কে নিয়ে বিচলিত হবার কোন কারন নেই। বেগম জিয়া কারাগারে গেলে বিএনপি ভেবেছিল আন্দোলনে জোয়ার আসবে। এ মাস না ওই মাস এ বছর না ওই বছর এভাবে কেটে গেচে ৯ বছর। কিন্তু মরা গাঙ্গে আর জোয়ার আসে না। 
কেন্দ্রীয় সাংগঠনিক সফরের কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত হয়এই জনসভা। নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার সভাপত্বি করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক)।  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রিয় কমিটির কার্য নির্বাহী সদস্যও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউছার, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। 
আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, ঘোড়শাল পৌরসভার মেয়র শরিফুল হক জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারন সম্পাদক শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি  ইসহাক খলিল বাবু প্রমুখ। 

#
নরসিংদী
২২/৩/১৮ইং

Wednesday, March 21, 2018

মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার

মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য
নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার

তৌহিদুর রহমান: নরসিংদীতে ৪০ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে নরসিংদীর রয়পুরা থানাধীন মরজাল থেকে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী কে আটক করে এ মাদকের চালান উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ওমর গালিব (২৯)। সে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শতাব্দীপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। মাদক উদ্ধারে নরসিংদীতে ইতিহাস সৃষ্টি করেছেন উপ-পরিদর্শক আব্দুল গাফফার। নরসিংদী থেকে সর্ববৃহৎ মাদকের চালান আটকের কৃতিত্ব গুলি এখন তার দখলে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, মাদকের ব্যবসার ক্ষেত্রে বড় চালান থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে যায়। এ পর্যন্ত বহু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও মাদকের ব্যবসা বন্ধে চাহিদনুযায়ী ফলাফল পাওয়া যাচ্ছিল না। তাই এবার আমরা মনযোগ দিয়েছি বড় চালানগুলি আটকের। বড় চালান গুলি বাইরের জেলা থেকে অচেনা লোক নিয়ে আসে এবং তা খুব অল্প সময়ের ব্যাপার। এর ফলে তাদের ধরা বেশ কঠিন। তবে আমি আমার টিম নিরলস চেষ্টা করে এই বড় মাদকের চালানগুলি আটক করতে সক্ষম হচ্ছি। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাদক চক্রের হেরোইনের এই চালান আমরা আটক করেছি। 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এরা খুব বড় একটি আন্তর্জাতিক মাদক চালান চক্র। এদের নেটওয়ার্ক অনেক বিস্তৃত তারা ঢাকা রাজশাহী হয়ে দেশের বিভিন্ন জেলায় বড় বড় ধরনের মাদকের চালান সরবারহ করতো। গত কয়েকদিন ধরে গোয়েন্দা পুলিশ এই চক্রকে ধরতে কাজ করছে। উপ-পরিদর্শক আব্দুল গাফফারের বিশেষ তৎপড়তায় আজ বুধবার ৪০০ গ্রাম হেরোইন(ব্রাউন সুগার) সহ এর সাথে জড়িত এক ব্যাক্তি কে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ ঘটনায় রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


#
নরসিংদী।


২১/৩/১৮ ইং

নরসিংদীতে স্বামীর সহায়তায় এক নারী শ্রমিক কে গনধর্ষ


নরসিংদীতে স্বামীর সহায়তায় এক নারী শ্রমিক কে গনধর্ষণ

তৌহিদুর রহমানঃ নরসিংদীতে স্বামীর সহায়তায় এক নারী শ্রমিক কে গনধর্ষনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী শহরের চৌয়ালা মহল্লায় এই ঘটনা ঘটে। ধর্ষনের শিকার নারী শ্রমিক চৌয়ালাস্থ একটি টেক্সটাইল কারখানায় চাকুরী করে। এ ঘটনায় এক ধর্ষক ও মহিলার স্বামীকে কে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের স্বীকার ওই নারী শ্রমিক কে মেডিকেল চেকআপের জন্য হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। 
ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই মহিলার স্বামী ফরিদ মিয়া তার দুই বন্ধু রিপন ও আমির কে নিয়ে ঘরে আসে। তাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা শেষে ওই মহিলার স্বামী দেড় বছর বয়সী কন্যা সন্তান কে নিয়ে ঘরের বাহিরে চলে যায়। এই সুযোগে রিপন ও আমির মহিলা কে পালাক্রমে জোড়পূর্বক কয়েক দফা ধর্ষণ করে। ধর্ষকরা চলে যাওয়ার পর স্বামী ফরিদ ঘরে ঢুকে। সে এ ঘটনা কাউকে না বলার জন্য চাপ দিতে থাকে। কিন্তু ও ওই মহিলা সাহসী হয়ে নিজে নরসিংদী সদর মডেল থানায় এসে পুলিশি সহায়তা চায়। 
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা সৈয়দুজ্জামন জানান, ওই নরী শ্রমিক থানায় এসে ধর্ষণের অভিযোগ জানায়। পুলিশ মহিলার বক্তব্য শুনে ২ জন কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মেডিকেল চেকআপের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

#
নরসিংদী
২১/৩/১৮ইং

মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য!! নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার

মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য
নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার

তৌহিদুর রহমান: নরসিংদীতে ৪০ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে নরসিংদীর রয়পুরা থানাধীন মরজাল থেকে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী কে আটক করে এ মাদকের চালান উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ওমর গালিব (২৯)। সে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শতাব্দীপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। মাদক উদ্ধারে নরসিংদীতে ইতিহাস সৃষ্টি করেছেন উপ-পরিদর্শক আব্দুল গাফফার। নরসিংদী থেকে সর্ববৃহৎ মাদকের চালান আটকের কৃতিত্ব গুলি এখন তার দখলে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, মাদকের ব্যবসার ক্ষেত্রে বড় চালান থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে যায়। এ পর্যন্ত বহু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও মাদকের ব্যবসা বন্ধে চাহিদনুযায়ী ফলাফল পাওয়া যাচ্ছিল না। তাই এবার আমরা মনযোগ দিয়েছি বড় চালানগুলি আটকের। বড় চালান গুলি বাইরের জেলা থেকে অচেনা লোক নিয়ে আসে এবং তা খুব অল্প সময়ের ব্যাপার। এর ফলে তাদের ধরা বেশ কঠিন। তবে আমি আমার টিম নিরলস চেষ্টা করে এই বড় মাদকের চালানগুলি আটক করতে সক্ষম হচ্ছি। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাদক চক্রের হেরোইনের এই চালান আমরা আটক করেছি। 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এরা খুব বড় একটি আন্তর্জাতিক মাদক চালান চক্র। এদের নেটওয়ার্ক অনেক বিস্তৃত তারা ঢাকা রাজশাহী হয়ে দেশের বিভিন্ন জেলায় বড় বড় ধরনের মাদকের চালান সরবারহ করতো। গত কয়েকদিন ধরে গোয়েন্দা পুলিশ এই চক্রকে ধরতে কাজ করছে। উপ-পরিদর্শক আব্দুল গাফফারের বিশেষ তৎপড়তায় আজ বুধবার ৪০০ গ্রাম হেরোইন(ব্রাউন সুগার) সহ এর সাথে জড়িত এক ব্যাক্তি কে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ ঘটনায় রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


#
নরসিংদী।
২১/৩/১৮ ইং

Friday, March 16, 2018

নরসিংদীতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


তৌহিদুর রহমান: নরসিংদীর শিবপুর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত ইয়াবা ব্যাবসায়ীর নাম রেদোয়ান (২২) চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার গারাঙ্গিয়া এলাকার মৃত শফিউল্লার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানিক দল এই অভিযান চালায়।

উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, বিভিন্ন সূত্রে আমাদের কাছে তথ্য আসে কক্সবাজার থেকে ইয়াবার বেশ ধরনের চালান নরসিংদীতে আসছে। সে চক্রকে ধরতে বেশ কয়েকদিন ধইে গোয়েন্দা তৎপড়তা অব্যাহত ছিল। এক পর্যায়ে জানতে পারি শিবপুরের ইটাখোলায় একটি ইয়াবার চালান বিনিময় হবে। তারপর সেই এলাকার আশেপাশে অবস্থান নেই আমারা। এক পর্যায়ে ইটাখোলা আল মক্কা হোটেলের সামনে থেকে একটি স্কুল ব্যাগ কাধে ঝোলানো এক যুবক কে আটক করি। এসময় তার ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। গ্রেফতারকৃত ও তাদের চক্ররা কক্সবাজার থেকে সরাসরি ইয়াবার চালান নরসিংদী ও এর আশেপাশের এলাকায় সরবারহ করতো।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ। তারই অংশ হিসেবে কক্সবাজার কেন্দ্রিক এক মাদক ব্যবসায়ীকে ১০ হাজার পিস ইয়াবাস আটক হয়েছে। ইহা নরসিংদীতে এ যাবৎকালে আটককৃত ৩য় বৃহত্তম মাদকের চালান। ইয়াবা উদ্ধার ও আটকের ঘটনায় শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 


#
নরসিংদী।
১৮/৩/১৮ ইং