নরসিংদীর শেখেরচরে সোয়াটের জঙ্গী বিরোধী
অভিযান সমাপ্তি ২ নারী ও পুরুষের মৃত্যু
তৌহিদুর রহমান: নরসিংদীর শেখেরচরে সম্ভাব্য জঙ্গী আস্তানায় অভিযান শেষ করেছে পুলিশের বিশেষায়িত সোয়াট। অভিযানে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট এর প্রধান অতিরিক্ত ডিঅাইজি মনিরুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতদের মরদেহ এখনো বাড়িটির ভিতরে রয়েছে।

No comments:
Post a Comment