Saturday, September 10, 2016

শহিদ জিয়ার মাজারে হাত দেয়া হলে শেখ হাসিনার হাত পুড়ে ছাড়খার হয়ে যাবে

শহীদ জিয়ার মাজারে হাত দেয়া হলে
 শেখ হাসিনার হাত পুড়ে ছাড়খার হয়ে যাবে

-                                                                        বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। 

তৌহিদুর রহমান,নরসিংদী: শহীদ জিয়ার মাজারে হাত দেয়া হলে শেখ হাসিনার হাত পুড়ে ছাড়খার হয়ে যাবে বলে হুশিয়ার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। আজ শনিবার জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বিক্ষাভ সমাবেশে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কারও দয়ায়, কারও করুনায় দেয়া হয় নাই, তিনি তা জনগনের ভালবাসায় তা অর্জন করেছেন। এখনও সময় আছে পদকটি জাতীয় যাদুঘরে স্থাপন করুন।  তা না হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবেনা।
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবীর কামাল, যুগ্ম সাধারন সম্পাদক আকবর হোসেন, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভুইয়া। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


#
তৌহিদুর রহমান,নরসিংদী
১০/৯/১৬ইং

Thursday, September 8, 2016

নরসিংদীর বাসাইলে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি ৪ সশস্ত্র ডাকাত কে গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নরসিংদীর বাসাইলে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি
৪ সশস্ত্র ডাকাত কে গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৩০ মিনিট গোলাগুলি পর রুদ্ধশাষ অভিযান শেষে ৪ ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।  শেষে  ৪ সশস্ত্র ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে পৌর শহরের বাসাইল এলাকার আহসান মঞ্জিলে এ গোলাগুলির ঘটনা ঘটে। আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 
বাড়ীর মালিক জানায়, সন্ধার কিছু পর পর বাসা ভাড়া নিতে যায় দুই যুবক। এসময় তাদের পেছনে অস্ত্রধারী আরো দুই যুবক ঘরে ভেতরে প্রবেশ করে বাসার লোকজনদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমিরা ভেঙ্গে ¯^র্ন ও নগট টাকা লুট করে। এতে বাধা দিলে ডাকাতরা তাদের উপর মারধোর শুরু করেন। এসময় জিম্মিরা  চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন খবর পেয়ে মেইন গেইটে তালা লাগিয়ে দেয়। এসময় ডাকাতরা গুলি করে ও ককটেল এর বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থি হয়। এসময় পুলিশ কে লক্ষ করে গুলি ছুড়ে ডাকাতরা। পরে পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) নেতৃুত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। এসময় হ্যান্ড মাইকে পুৃলিশ সুপার ডাকাতদের আত্মসমর্থন করতে বললেন। ডাকাতরা পুলিশকে লক্ষ করে ককটেল ও গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়েন। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর ৪ ডাকাত কে গ্রেফতার করতে সক্ষম হয় পুুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টা বিদেশী পিস্তল একটা চাপাতি গোলাবারুদ উদ্ধার করেন।
অভিযান শেষে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গনে সাংবাদিকদের অভিযান সমন্ধে ব্রীফ করেন পুলিশ সুপার। তিনি জানান, বাসাইলে একটি বাড়িতে সশস্ত্র ডাকাতির বার্তা পাওয়ার পর পর পুলিশ সেখানে অবস্থান নেয়। এবং কোন ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সশস্ত্র ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা ১০ জনের একটি সংঘবদ্ধদল বাড়িটিতে ঢুকেছিল। পুলিশের অভিযানের ঠিক আগ মূহুর্তে তারা পালিয়ে যায়। তাদের সাথে অস্ত্র-শস্ত্র রয়েছে বলেও জানায় তারা। অস্ত্র উদ্ধার ও বাকি ডাকাতদের ধরার  স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করেননি তিনি।   

#
তৌহিদুর রহমান,নরসিংদী।
৮.৯.১৬

Wednesday, September 7, 2016

নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু

নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু


তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে পুলিশ হেফাজতে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে নরসিংদী ডিবি পুলিশের একটি দল বেলাব উপজেলার সংলগ্ন বাগান বাড়ি থেকে ১৩০ পিছ ইয়াবা সহ মোহম্মদ আলী (৩০) ও ফারুক মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করে। মৃত মোহাম্মদ আলী বেলাব মাটিয়াল পাড়া এলাকার  মৃতঃ জহিরুল ইসলামের ছেলে। সে বাংলালিংক টাওয়ারের নাইট গার্ড চাকুরি করত। পাশাপাশি একটি পান সিগারেটের দোকানও চালাত।

ডিবি পুলিশের উপ পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বাংলালিংক টাওয়ারের নিচ থেকে তাদেরকে গ্রেফতার করে নরসিংদী ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এসময় পথিমধ্যে মরজাল এলাকায় পৌছালে মোহাম্মদ আলী বুকে প্রচন্ড ব্যথা বলে চিৎকার করতে করতে অসুস্থ হযে পরে। অসুস্থ অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তার তাকে দ্রুত ব্যবস্থাপত্র দিয়ে ইসিজি করার সময় সে মৃত্যর কোলে ঢলে পরে। ।

 মৃত মোহাম্মদ আলীর মাতা হনুফা বেগম জানান, আমার ছেলে বাংলালিংক টাওয়ারের নাইট গার্ডের চাকুরি করত। এর সাথে একটি দোকান দিয়ে পান সিগারেট বিক্রি করে সংসার চালাত। আজ বুধবার দুপুরের দিকে কিছু লোক এসে মারপিট করতে করতে আধমরা করে ফেলে। পরে গাড়িতে তোইল্লা নিয়ে যায়। পরে ভাটিবেলা ফোনে শুনি আমার বুকের ধন আর নাই। আমরা নরসিংদী হাসপাতালের দিকে যাইতাছি।
এই মৃত্যুর ঘটনায় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


#
তৌহিদুর রহমান, নরসিংদী।
০৭/০৯/১৬ ইং।

Tuesday, September 6, 2016

নরসিংদীর মাধবদীতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোমেন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

নরসিংদীর মাধবদীতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোমেন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 


তৌহিদুর রহমান,নরসিংদী : নরসিংদীর মাধবদী থেকে ১০ বোতল ফেন্সিডিলসহ মোমেন নামে  ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার এর নেতৃত্বে গতকাল বিকেলে তাকে মাধবদী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোমেন (৫২) মাধবদী উপজেলার গদাইরচর গ্রামের সামসুল হকের ছেলে।
গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে যানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী পৌরসভা সংলগ্ন রাধুনী হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার হাতে থাকা হলুদ রংয়ের ব্যাগের মধ্যে ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৬/৯/১৬ইং 

Sunday, September 4, 2016

রায়পুরার ত্রাস খুনি বিপ্লব ৩ লক্ষ টাকার ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক।


রায়পুরার ত্রাস খুনি বিপ্লব ৩ লক্ষ টাকার ইয়াবাসহ 
জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক।


তৌহিদুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরার ত্রাস খুনি বিপ্লব কে ৩ লক্ষ টাকার ইয়াবা সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রুপন কুমার সরকার এর নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। শনিবার মধ্যরাতে উপজেলার লোচনপুর এলাকা থেকে ইয়াবা বিনিময়ের সময় তাকে ও অপর মাদক ব্যবসায়ী কালিপদ সাহাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব(২৮) লোচনপুর এলাকার সামসু ডাকাতের ছেলে, অপর মাদক ব্যবসায়ী কালিপদ বর্মন(৪০) পাহাড় মরজাল এলাকার মৃত রাখাল চন্দ্র বর্মন এর ছেলে।
বিপ্লব রায়পুরা এলাকার ভয়ংকর ত্রাস, এমন কোন অপকর্ম নেই যে সে করেনি। প্রকাশ্য দিবালোকে লোচনপুর বাজারে হানিফ নামের বিএনপির এক নেতাকে তার নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়। বাহাদুরপুর এলাকার নবম শ্রেণীর এক মেয়েকে ফিল্মি কায়দায় অপহরন করা হয়। এছাড়া তার নেতৃত্বে বারৈচা ও আশেপাশের এলাকার সকল ছিনতাই ও মাদকের ব্যবসা চলে। তার লোলুপ দৃষ্টির ফলে কত মেয়ে তার ইজ্জত হারিয়েছে তার হিসাব নেই।

Friday, September 2, 2016

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের বাঁধা ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি, আহত ১৫, আটক ২

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের বাঁধা
ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি, আহত ১৫, আটক ২


তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আসা মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে। এতে বিএনপির কমপক্ষে ১৫ নেতা-কর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে  সংক্ষিপ্ত আলোচনা সভা  অনুষ্ঠান হয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আশরাফ বকুল, সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালহে চৌধুরী, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারন সম্পাদক ফারুক হোসেন ভূইয়া, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদুৎ,

Thursday, September 1, 2016

শিবপুরে নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

শিবপুরে নিখোঁজের ২দিন পর স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীর শিবপুরে নিখোঁজের দুই দিন পর ২য় শ্রেনীর স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার শিবপুর উপজেলার পূবেরগাঁও গ্রামের বড়বাড়ীর সামনে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাপ্পি ভ‚ইয়া (১১) পূর্বেগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। সে গিদ্দাপাড়া গ্রামের পত্রিকার হকার কাউসার ভ‚ইয়া ছেলে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, বাপ্পী লেখাপাড়ার ফাঁকে বাড়ির পাশ্ববর্তী একটি মুরগীর খামারে কাজ করতো। মঙ্গলবার রাত ৯টার দিকে মুরগীর খামারের মালিক ফেরদৌসি বেগম  গাড়ীতে মুরগী তোলে দেয়ার জন্য বাপ্পিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এর পর থেকে সে নিখোঁজ হয়। ছেলেকে না পেয়ে নিহতের পিতা কাউসার ভ‚ঞা এলাকায় মাইকিং করেন। পরে বৃহস্পতিবার দুপুর ১২টা দিকে পূবেরগাঁও বড়বাড়ীর সামনে একটি পুকুরে বস্তাবন্ধি অবস্থায় নিহত বাপ্পির লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে ভিড় জমায়।ছেলেকে হারিয়ে কান্নার রোল পড়ে নিহতের পরিবারে। মুর্চা যায় বাবা কাউসার ভ‚ঞা। খবর পেয়ে ঘটনাস্থলে যান শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। তিনি বলেন, শিশুটিকে মারার কোন কারণ নেই, আক্রোশেরও কারণ নেই। গোপন কিছু দেখার ফেলায় তাকে হত্যা করা হতে পারে বলে আমাদের ধারণা।শিবপুর থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হযেছে। এ ঘটনায় মুরগীর খামারের মালিক ফেরদৌসি বেগম ও তার মা সাফিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।# তৌহিদুর রহমান,নরসিংদী।১/৯/১৬ইং