সক্রিয় ৪ ডিলার
নরসিংদী আড়াইহাজার সীমান্তের
পুরিন্দা এলাকা থেকে বন্টন হচ্ছে ইয়াবার চালান
তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে পুলিশ ও প্রতিপক্ষের চোখ এড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা। নরসিংদী ও আড়াইহাজার উপজেলার পুরিন্দা ও সাতগ্রাম এলাকা কে এখন ব্যবহার করা হচ্ছে ইয়াবার চালান লেনদেন করার জন্য। এজন্য সেখানে সক্রিয় রয়েছে ৪ ডিলার ও তাদের অধিনস্থ প্রায় ৩০ জনের উপর খুচরা বিক্রেতা। ইয়াবা চালানের জন্য নরসিংদী জেলার পূর্বের প্রসিদ্ব স্থানসমূহ পুলিশের নিয়ন্ত্রণে চলে আসায় ও প্রতিপক্ষের চোখ ফাকি দিয়ে নির্বিঘেœ ইয়াবার ব্যবসা করার জন্যই তারা ওই এলাকা কে বেছে নিয়েছে। দীর্ঘ অনুসন্ধানে ও পুলিশের দেয়া তথ্য অনুযায়ী সেখানকার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর ব্যাপারে তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, নরসিংদীর চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী এমদাদুল হক ওরফে এমদা। যাকে মাদক ব্যবসায়ী হিসেব এক নামে চিনে নরসিংদীর মানুষ। যার বিরুদ্ধে বিভিন্ন থানায় বহু মাদকের মামলা রয়েছে। সে আগে পলাশ উপজেলার চর্ণগরদী ও সদর উপজেলা চিনিশপুর কে কেন্দ্র করে তার মাদকের ব্যবসা করতো। এইসব এলাকায় বারবার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর এখন সে তার স্থান পরিবর্তন করে পুরিন্দা এলাকায় অবস্থান নিয়েছে। তার ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করছে রাতুল আহম্মেদ সুমন নামের আরও এক ইয়াবা ব্যবসায়ী। তাদের কে মূল ইয়াবার চালান দেয় ইয়াবার ডিলার জিন্নত আলী। সে টেকনাফ কেন্দ্রীক ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। ইয়াবার বড় চালান তার হাত ধরেই আসে এমদা, জি›ন্নত আলী, ও সুমনের কাছে। জিন্নত আলী খুব বুদ্ধিমত্তার সাথেই পুলিশের চোখ ফাকি দিয়ে করছে এই ব্যবসা। কেতাদুরুস্ত পোশাক আর ভারী চাল চলনে নিজেকে আড়াল করে রাখে সে। দামী প্রাইভেটকারে করে সে ইয়াবারন চালান সরবারহ কর থাকে। তাকে এই কাজে সহযোগীতা করে নরসিংদীর অজ্ঞাত এক ইয়াবা ব্যবসায়ী। জিন্নত আলী নারায়নগঞ্জ, আড়াইহাজার ও






