Sunday, October 15, 2017

নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ শত পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নরসিংদীতে জেলা গোয়েন্দা  পুলিশের অভিযানে
৬ শত পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার 


তৌহিদুর রহমান: নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গত রোববার জেলার বেলাব উপজেলার মরজাল হতে মাদক ব্যবসায়ী নান্নু মিয়াকে (৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নান্নু মিয়া বেলাব থানার আমলাব এলাকার মৃত জিয়ার উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশেরা উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার এর নেতেৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন। 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নান্নু মিয়াকে ৬ শত পিশ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ অন্যন্য মাদক ব্যবসার সাথে জড়িত।  তার বিরুদ্ধে বেলাব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৬/১০/১৭ইং  

Thursday, October 12, 2017

সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে

সমাজ থেকে মাদক নির্মূল  করতে পুলিশ সদস্যদের
সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
-ঢাকা রেঞ্জের ডিআইজ শফিকুল ইসলাম


তৌহিদুর রহমান: সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন ঢকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। তিনি আরও বলেন দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পুলিশের জনগনের প্রকৃত বন্ধুর মর্যাদায় অধিষ্ঠিত হতে সর্বদা সচেতন থাকতে হবে। আজ বৃহস্পতিবার নরসিংদী জেলা পুলিশ লাইনে বার্ষিক পরিদর্শনে আয়োজিত কল্যাণ সভায় তিনি এই নির্দেশ দেন।
নরসিংদী জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন এর জন্য গত বুধবার তিনি নরসিংদী আসেন। এ উপলক্ষে বুধবার রাতে জেলা পুলিশ সুপার আমেনা বেগম তার বাসভবনে ঢকা রেঞ্জ ডিআইজির সৌজন্যে নৈশ ভোজের আয়োজন করেন। নৈশভোজে জেলা প্রশাসন, জেলা আদালতের বিচারকবৃন্দ জেলা পুলিশের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে রেঞ্জ ডিআইজি নরসিংদী পুলিশ লাইন পরিদর্শনে যান। সেখানে তাকে কুচকাওয়াজারে মাধ্যমে সম্মান জানানো হয়। এরপর তিনি পুলিশ লাইনের দাফতরিক কার্যক্রম পরিদর্শন ও কল্যাণ সভায় যোগ দেন।

#
১২/১০/১৭ইং 


Wednesday, October 11, 2017

গৃহকর্মীর কাজ নিয়ে বাসায় চুরি অভিনব এই মহিলা চোর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার

গৃহকর্মীর কাজ নিয়ে বাসায় চুরি
অভিনব এই মহিলা চোর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার 

তৌহিদুর রহমান: প্রথমে অসহায় পরিচয় দিয়ে মানুষের বাসায় বুয়ার কাজ নেয়। তারপর সুযোগ বুজে ওই বাসায় থাকা স্বর্ণালংকার চুরি করে চম্পট। এমনই এক অভিনব মহিলা চোরকে গ্রেফতার করছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। তার নাম হালিমা (২০)। গত ৬ অক্টোবর নরসিংদী শহরের ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা পল্লি বিদ্যুৎ এ কর্মরত এক ভদ্র মহিলার বাসা থেকে ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তারপর ভুক্তভোগী মহিলার অভিযোগের ভিত্তিতে নানা কৌশল প্রয়োগ করে ওই অভিনব মহিলা চোর কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সে মনোহরদী থানার নোয়ানগর এলাকার ফরিদ মিয়ার মেয়ে। তাকে গ্রেফতারে পর চুরির ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গ্রেফতারকৃত মহিলাটি একটি সংঘবদ্ধ চোর দলের সদস্য। সে অভিনব কৌশল অবলম্বন করে চুরি করে। সে কোথাও ছদ্মনাম 'রীমা','মিসু','রেশমী' ব্যবহার করে। সে এক এলাকায় দুইবার প্রবেশ করে না। আবাসিক এলাকায় এতিম বেশে কান্নাকাটি করে এতে দরদী হয়ে মালিকগন অসহায় মেয়েটিকে বাসায় একটি কাজ দেয় এবং মেয়েটি বাসায় কাজে নিয়োজিত

Sunday, October 8, 2017

নরসিংদী বাসাইল হতে ২৮০ বোতল ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

নরসিংদী বাসাইল হতে ২৮০ বোতল ফেন্সিডিলসহ
স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


তৌহিদুর রহমান: নরসিংদীর শহরের বাসাইল মহল্লা হতে ২৮০ বোতল ফেন্সিডিল সহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তারা বাসা ভাড়া নিয়ে খুব গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের কান্দাপাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে মো: শাহজালাল (৩৯) ও তার স্ত্রী অরুণা বেগম (৩০)। গতকাল শনিবার স্বন্ধায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার বিশেষ অভিযান চালিয় তাদের গ্রেফতার করেন।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী শহরের বাসাইল মধ্যপাড়া এলাকার দেলোয়ার হোসেন এর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতো গ্রেফতারকৃতরা। সেখানে থেকে তারা বড় ধরনের ফেন্সিডিল এর চালান মজুদ করে বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করেন।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর  রহমান বলেন, মাদক নির্মূল করতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ এক দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা পারিবারিক জীবনের আড়ালে খুব গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। ২৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারে ঘটনায় সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়। 

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৮/১০/১৭ইং 

Saturday, October 7, 2017

নাশকতার পরিকল্পনার অভিযোগে নরসিংদীর মাধবদী থেকে জামাত ইসলামীর ২৬ জন নেতা কর্মী কে আটক করেছে পুলিশ

নাশকতার পরিকল্পনার অভিযোগে নরসিংদীর মাধবদী থেকে
জামাত ইসলামীর ২৬ জন নেতা কর্মী কে আটক করেছে পুলিশ

তৌহিদুর রহমান, নরসিংদী: গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগের ভিত্তিতে জামায়াতে ইসলামীর ২৬ নেতা কর্মীকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। আজ শনিবার দুপুরে মাধবদী থানার বিবিরকান্দি এলাকার ইমন গার্ডেন এর নির্মাণাধীন কমিউনিটি সেন্টারে বৈঠক চলাকালীন তাদের গ্রেফতার করা হয়। তারা গোপন বৈঠক করে রাষ্ট্র বিরোধী নাশকতা কর্মকান্ড করার পরিকল্পনা করছিল বলে দাবী করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের কে শনিবার স্ব^ন্ধায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মাধবদী থানার জামায়াতের আমীর মো: আ: জব্বার, নরসিংদী জেলা জামায়াতের সদস্য মো: মোজাম্মেল হক, মো: আ: আজিজ, মো: আ: হান্নান, মো: শফিউদ্দিন, মো: ইব্রাহিম মোল্লা, মো: নজরুল ইসলাম, মো: হানিফ মিয়া, মো: সিদ্দিকুর রহমান, মো: ইসমাইল, মো: জাফর উল্লাহ, খায়রুল ইসলাম, মো: মোয়াজ্জেম হোসেন, মো: মোসলেহ উদ্দিন, নাসির উদ্দিন, মো: কামরুজ্জামান, মো: হেলাল উদ্দিন, মো: হাফিজুর রহমান, মো: কবির হোসেন, মো: ইয়াছিন মিয়া, আ: সাত্তার, মো: ওসমান গণি, মো: সাদেকুর রহমান, মো: নজরুল ইসলাম, মো: বেলায়েত ও মো: মহসিন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, গ্রেফতারকৃতরা বিবিরকান্দি এলাকার নির্মানাধীন কমিউনিটি সেন্টারে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের কে বিশেষ ক্ষমতা আইন মামলায় অদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কে জেল হাজতে প্রেরণ করেছেন।

#
৭/১০/১৭ইং 

Wednesday, October 4, 2017

নরসিংদীর শিবপুরে গনধর্ষনের পর হত্যা দায়ে ৩ জনের ফাসির রায় দিয়েছে আদালত

নরসিংদীর শিবপুরে গনধর্ষনের পর হত্যা
৩ জনের ফাসির রায় দিয়েছে আদালত

তৌহিদুর রহমান: নরসিংদীর শিবপুরে এক নারী কে গণধর্ষনের পর হত্যার দায়ে ৩ জনের ফাসির রায় দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নরসিংদী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো: গোলাম রাব্বানী এই রায় দেন। ২০১৫ সালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কিসমত আহমদাবাদ(চানপুর) এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে মাহমুদা আক্তার কে গণধর্ষনের পর হত্যা করার অপরাধে এই সাজা দেয়া হয়। এর মধ্যে তিন জনকেই ২০১ ধারায় ৭ বছরে করে সশ্রম কারাদ-, সুলতানকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদ- সহ সকলকে ১০হাজার টাকা অংর্থদ-, অনাদায়ে আরো তিনমাস করে কারাদ-ে দ-িত করা হয়। সাজাপ্রাপ্ত আসামীরা হলো কিশোরগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হোসেনপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে সুলতান মিয়া ওরফে জামাই সুলতান (৩৫), একই উপজেলার মধ্যপানান গ্রামের শফিকুল ইসলাম শরীফ(৩২) ও নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত আ: মোতালিবের ছেলে ওসমান গণি(৩৪)। 
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২রা ফেরুয়ারী নরসিংদীর শিবপুর থানাধীন কলাগাছিয়া নদীর তীর হতে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ তদন্তের পর মামলার তদন্ত কর্মকর্তা শিবপুর থানার এসআই মিজানুর রহমান ওই নারীর পরিচয় উদ্ধার ও হত্যার ঘটনা উদ্ধার করে আদালতে চার্জশীট প্রদান করেন । আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।  

#
তৌহিদুর রহমান, নরসিংদী
৪/১০/১৫ইং

Wednesday, September 20, 2017

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে নরসিংদী জেলা পুলিশ আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত প্রতিটি পূজা মন্ডপে আয়োজকদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে নরসিংদী জেলা পুলিশ
আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিটি পূজা মন্ডপে আয়োজকদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত

তৌহিদুর রহমানঃ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জেলার বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে নরসিংদী জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম(বিপিএম)। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর, মনোহরদী সার্কেল) রেজওয়ান আহমেদ, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বেলাল হোসাইন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস, সাধারন সম্পাদক দীপক কুমার সাহা, নরসিংদীর সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায়, দূর্গাৎসব নির্বিঘেœ পালনের লক্ষে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। কোন ধরনের মাদক সেবন করে পূজা মন্ডপে প্রবেশ করা যাবেনা, প্রতিটি পূজা মন্ডপের আয়োজকদের ২৪ ঘন্টা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা সেচ্ছাসেবকদের মোবাইল নাম্বারের তালিকা টানানো থাকবে। উচ্চ শব্দে গান বাজানো যাবেনা, পূজা ও ধর্মীয় গান ছাড়া অন্য কোন অপসংস্কৃতির গান বাজানো যাবেনা। আযান ও নামাজের সময়ে ঢাক ঢোল ও গান বাজানো যাবেনা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদেও সিদ্ধান্ত মোতাবেক রাত ১০ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। দূর্গাৎসব একটি সার্বজনীন উৎসব, এ উৎসব কে ঘিরে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে পূজা মন্ডপ সমূহে সম্প্রীতি কমিটি গঠন করার প্রস্তাব করা হয়। সভায় উপস্থিত সকলের মতামত অনুযায়ী নিরাপত্তা ও আইন শৃংখলা বজায় রাখতে বিভিন্ন ধরনের কৌশলে কাজ করবে জেলা পুলিশ। 

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২০/৯/১৭ইং