Thursday, March 15, 2018

সকলের ভালবাসায় সম্মানীয় আবেগী বিদায় নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগমের

সকলের ভালবাসায় সম্মানীয় আবেগী বিদায়
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগমের

তৌহিদুর রহমান: নরসিংদীতে কর্মরত সকল পুলিশ সদস্য, জেলার বিশিষ্টজনদের ফুলেল সংবর্ধনায় সম্মানীয় আবেগময় বিদায় হলো নরসিংদীর সদ্য বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) আমেনা বেগমের। আজ বৃহস্পতিবার তিনি নরসিংদীর নতুন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আমেনা বেগমের বিদায় উপলক্ষে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন ও বাসভবনে জেলা পুলিশের উর্ধত্বন কর্মকর্তা ও বিশিষ্টজনরা ফুল দিয়ে সংবর্ধিত করেন। জেলা পুলিশ লাইনে আমেনা বেগম কে বহনকারী ফুলে ফুলে সজ্জিত গাড়ি কে দড়ি দিয়ে টেনে নিয়ে বিদায় জানান জেলা পুলিশের কর্মকর্তারা। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নরসিংদীর মতো চ্যালেঞ্জিং জেলা খুব শক্ত মনোবল দিয়ে পরিচালনা করলেও বিদায় বেলা নিজের আবেগ ধরে রাখতে পারেননি আমেনা বেগম। সহকর্মীদের হৃদয় উজার করা ভালবাসা পেয়ে কেদেছেন অজোড়ে। এসময় অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্যগন চোখের পানি ফেলতে দেখা গেছে। এমন রাজকীয়, সম্মানীয় ও আবেগী বিদায় এর আগে নরসিংদীর কোন পুলিশ সুপার পাননি। জেলার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন আমেনা বেগম সততা, ভালবাসা, সহমর্মিতার এক উজ্জল দৃষ্টান্ত। সকল পুলিশ সদস্যকে নিজের পরিবারের মানুষ মনে করতেন তিনি। কোন পুলিশ সদস্যের য কোন ধরনের অসুবিধায় তিনি পাশে দাড়াতেন। সে জন্যই উনাকে বিদায় জানানো ছিল সবার কাছে খুবই আবেগ এবং কষ্টের বিষয়। পেশাগত কারনে বিদায় জানাতেই হয় তাই জেলা পুলিশ তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন। 

#
১৫/৩/১৮ইং

Wednesday, March 14, 2018

নরসিংদী শহরের বিবির শাহ ঘাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

নরসিংদী শহরের বিবির শাহ ঘাট থেকে
এক যুবকের মৃতদেহ উদ্ধার


তৌহিদুর রহমান: নরসিংদী শহরের বিবির শাহ ঘাট এলাকা থেকে ইরান রায় নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় বিবির শাহ ঘাট সংলগ্ন নদীর পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।  নিহত ইরানের পরিচয় নিশ্চিত করেছে তার মা কল্যানী রায়। নিহত যুবক ইরান (২০) বাড়ি নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাচগাও গ্রামের কেশব রায়ের ছেলে।

নিহতের পরিবারের লোকদের সাথে কথা বলে জানা যায়, ইরান নরসিংদীর হাজীপুরে সপরিবারের বসবাস করে আসছে। সে নরসিংদী বাজারের একটি জুয়েলারী দোকানে কাজ করতো। তার সাথে কারও তেমন বিরোদ ছিলনা। তবে পারিবারিককভাবে তাদের টাকা লেনদেন সংক্রান্ত সমস্যা ছিল।  
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম জানান, বিবির শাহ ঘাটে একটি মরদেহ পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরে নিহতের মা এসে তার ছেলের লাশ বলে চিহ্নিত করে। তাকে কি কারনে হত্যা করা হয়েছে ও কারা করেছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।




#
১৫/৩/১৮ইং 

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক 
রুপণ কুমার সরকার
ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা


তৌহিদুর রহমান: ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তার পুরুস্কার পেলেন নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার কুমার সরকার। বেশ কিছু চাঞ্চল্যকর ক্লু লেস মামলার রহস্য উন্মোচনের জন  তিনি সেরা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হন। আজ বুধবার ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যলায়ে মাসিক অপরাধ সভায় এই পুরুষ্কার তুলে দেন ডিআইজি চৌধুরী আব্দু
ল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবুল কালাম, আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি ও নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) সহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগন।
উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার বলেন, নরসিংদীর বেলাব তে অটো রিকশা ছিনতাইয়ের জন্য খুন হয় অটো চালক জিল্লুর রহমান। ওই হত্যাকান্ডে কোন ধরনের ক্লু ছিলনা । বিভিন্ন কৌশল প্রয়োগের পর এক ভয়ংকর খুনি দল কে শনাক্ত করা হয়। যারা সামান্য অর্থের জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করতো না। এই হত্যা মামলা রহস্য উদঘাটনের জন্য আমাকে সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। আমাকে পুরুষ্কার দিয়ে উৎসাহীত করায় ঢাকা রেঞ্জের ডিআইজি ও নরসিংদীর সদ্য বিদায়ী পুলিশ সুপার আসেনা বেগম স্যারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


#
১৪/৩/১৮ইং 

Saturday, March 10, 2018

নরসিংদীর পলাশে বিদেশী পিস্তল ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ

নরসিংদীর পলাশে বিদেশী পিস্তল ও ফেনসিডিল 
উদ্ধার করেছে পুলিশ



 আল আমিন মিয়া: পলাশ উপজেলায় একটি বিদেশী পিস্তল ও ৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ঘোড়াশাল চেক পোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা, এসআই এ.বি সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে
একটি প্রাইভেটকার থেকে ৯২ বোতল ফেনসিডিল সহ আকরাম হোসোইন (৩২) ও সাইফুল ইসলাম (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শনিবার সকালে আটককৃতদের নিয়ে মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে মাধবদীর ভগিরথপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
 আটককৃতরা হলেন, নরসিংদীর মাধবদীর ভগিরথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আকরাম হোসেন ও বানিয়াদী গ্রামের দুলাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারের নেতৃত্বে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেক পোস্ট এলাকায় অবস্থান নেওয়া হয়। পরে পাঁচদোনাগামী ঢাকা মেট্রো গ-১৭-৪৯২৬ নামক একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি বাঁধা ভেঙে পালানোর চেষ্টা করে। 
পরে আমরা ধাওয়া করে ওই প্রাইভেটকারটি আটক করি এবং প্রাইভেটকারটির ভিতরে থাকা দুই জনকে আটক করে গাড়ি তল্লাশী করি। তল্লাশীকালে গাড়িতে থাকা একটি ঝুড়ি থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শনিবার সকালে পাশর্^র্তী মাধবদী থানার ভগিরথপুর গ্রামের আকরাম হোসেনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, উদ্ধারকৃত পিস্তলটি মাধাবদী থানা হেফাজতে দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পুলিশের উপর হামলা, অপহরণ ও মাদকের একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মাদক মামলা ও মাধবদী থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং মাদক বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

#
১০/৩/১৮ইং

Tuesday, March 6, 2018

নরসিংদীর জেলা প্রশাসক কে জেলা পুলিশের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর জেলা প্রশাসক কে জেলা পুলিশের বিদায়ী সংবর্ধনা


তৌহিদুর রহমান: নরসিংদী জেলা প্রশাসনের সাথে জেলা পুলিশের সু সম্পর্কের এক অন্যন্য নজির স্থাপিত হয়েছে। সদ্য বদলী হওয়া নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের বিদায় উপলক্ষে জেলা পুলিশ এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার নরসিংদী পুলিশ লাইনে এই সংবর্ধনা দেয়া হয়। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম (অতিরিক্ত ডিআইজি) এই সংবর্ধনার আয়োজন করেন। বিগত সময়ে নরষিংদী জেলা প্রশাসনের সাথে পুলিশের হৃদত্যপূণূ সম্পর্ক দেখা যায়নি। কিন্তু ড. সুভাষ চন্দ্র বিশ্বাস নরসিংদী জেলা প্রশাসকের দায়িত্ব পালনের পর থেকেই পুলিশের সাথে সু সম্পর্কের দিগন্ত উন্মোচিত হয়। নরসিংদী পুলিশ লাইনে ভাষ্কর্য অঙ্গিকার এর উদ্বোধন ও ঢাকা রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আগত অতিথিদের বক্তব্যেও প্রকাশ পেয়েছেন বর্তমান জেলা প্রশাসকের সাথে জেলা পুলিশের সু-সম্পর্কের বিষয়টি। নরসিংদী বিদায়ী জেলা প্রশাসক ও  পুলিশ সুপারের এই র্দষ্টান্ত সবার জন্য ানুকরনীয় হয়ে থাকবে বলেই আশাবাদ প্রকাশ করেন সবাই।


#
তৌহিদুর রহমান, নরসিংদী
৬/৩/১৮ইং  

নরসিংদী জেলা পুলিশ লাইনে ‘অঙ্গিকার’ ভাস্কর্যের উদ্বোধন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

নরসিংদী জেলা পুলিশ লাইনে ‘অঙ্গিকার’ ভাস্কর্যের উদ্বোধন
করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি 


তৌহিদুর রহমান: মহান স্বাধীনতা যুদ্ধে পকিস্তানী হানাদার বাহিনীর বিপক্ষে বাংলাদেশের পুলিশের প্রথম প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের ভুমিকাকে স্মরণ রাখতে নরসিংদী পুলিশ লাইনে ভাস্কর্য ‘অঙ্গিকার’ এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইনে এ ভাস্কর্যের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (পিপিএম)। নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগমের পরিকল্পনায়, উদ্যোগে ও ভাস্কর্য শিল্পী ফণি দাস তৈরী করেন ভাস্কর্য  অঙ্গীকার। পুলিশের মাথার টুপি, রাইফেল দিয়ে তৈরী  মূর‌্যাল, পিছনের দেয়ালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণরত ছবি ভাস্কর্য অঙ্গিকারের মূল ভাবনা সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে।    

ঢাকা রেঞ্জের ডিআইজির প্রথম নরসিংদী জেলায় আগমন ও ভাস্কর্য উদ্বোধন উপলক্ষে পুলিশ লাইনে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। সুধি সমাবেশের সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)। ঢাকা রেঞ্জ এর ডিআইজি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গস্খহণ করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান আহমেদের সঞ্চালনায় সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,   নরসিংদী জেলা প্রসাশক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোতালিব পাঠান, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক,  কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা।
বক্তব্যে বক্তাগণ নরসিংদীর বিদায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জেলায় বিশেষ ভ’মিকার প্রশংসা করেন। জেলা প্রশাসনের সাথে জেলা পুলিশের যে সুন্দও সু সম্পর্ক তৈরী হয়েছে তা যেন অন্যরা অনুকরণ সে আহবান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে  ডিআইজি চৌধূরী আবদুল্লাহ আল-মামুন (পিপিএম) বলেন, আইন শৃঙ্খলা হোক, ব্যাক্তিগত কাজের জন্য হোক আমি যদি আপনাদের কাজে লাগতে পারি তাহলে আমি মনে করব ডিআইজি হিসেবে নিজের দায়িত্ব পালন করার সার্থক হয়েছে। আমার সকলের কাছে সহযোগিতা কামনা করছি, আমাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে নরসিংদী ভাল থাকবে,পাশাপশি বাংলাদেশ ভাল থাকবে।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বেলাব উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আল মামুন, জেলা প্রসাশনের কর্মকর্তা,  জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা প্রিন্ট ও  ইলেক্টীক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সুধী সমাবেশ শেষে নরসিংদী সদ্য বদলীপ্রাপ্ত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের বিদায় সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


#
তৌহিদুর রহমান, নরসিংদী
৬/৩/১৮ ইং


Sunday, March 4, 2018

নরসিংদীতে আদালত থেকে ডাকাতি মামলার আসামী জঙ্গি কাউসারের পলায়ন

নরসিংদীতে আদালত থেকে ডাকাতি  মামলার আসামী জঙ্গি কাউসারের পলায়ন
এজলাসে নেয়ার সময় হাতে হাতকড়া পরায়নি পুলিশ। 


নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীতে আদালত থেকে ডাকাতি মামলার আসামী জঙ্গি কাউসার পালিয়েছে। রোববার দুপুওে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেয়ার পথে কৌশলে সে পালিয়ে যায়। এসময় তার হাতে হাতকড়া পরানো ছিল না। রোববার দুপুরে আদালতের গারদখানা থেকে এজলাসে নেয়ার পথে এ ঘটনা ঘটে। নরসিংদী কোর্ট ইন্সপেক্টর রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ কনস্টেবল সাইদুল ও হামিদ আসামী কাউছারসহ অন্যান আসামীদের গারদখানা থেকে  আদালতের এজলাসে নিয়ে যাচ্ছিল। ওই সময় ভিড়ের মধ্যে সে সাধারন মানুষের সাথে মিশে পালিয়ে যায়। এজলাসে নেয়ার সময় কাউছারের হাতে হাতকড়া ছিলো না। সেই সুযোগ কাজে লাগিয়ে কৌশলে পালিয়ে যায়
পলাতক কাউছার ওরফে কাশেম ওরফে কাশু ওরফে ফরিদ (২০) সিরাগঞ্জের কালিম উদ্দিনের ছেলে। কাউছার ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর নরসিংদী শহরের বাসাইলের একটি বাড়িতে জঙ্গিতৎপরতা ও ডাকাতি করার সময় ৪ সহযোগীসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল,দুইটি ম্যাগজিন ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে কাউন্টার টেরিরিজমের সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের সাথে জঙ্গিতৎপরতার সম্পৃত্ততা পান। পরে তাদের অস্ত্র ও ডাকাতি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। সে মামলায় কাউসার জেলা কারাগারে বন্দি ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত হাজিরার জন্য কোট পুলিশ সদস্যরা সকাল পৌনে ১০ টার দিকে নরসিংদী জেলা কারাগার থেকে আসামী কাউছারকে কোর্ট হাজতে নিয়ে আসে। পরে দুপুরে তাকে আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ সদস্যরা পিছু নিলেও তাকে আটক করতে পারেনি। পরে বিষয়টি পুলিশের উধতর্ন কতৃপক্ষের নজরে আসলে পলাতক কাউসারকে গ্রেপ্তার করতে গোয়েন্দা পুলিশ সদস্য সহ একাধিক টিম মাঠে নামেন। কিন্তু বিকেল পৌনে ৬টা পযর্ন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর তেকে বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশী চলছে। ঘটনার পর পর আদালত প্রাঙ্গনে ছুটে আসেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, তিনি জানান, জঙ্গি সম্পৃক্ত ডাকাতির আসামী কাউছার আদারত থেকে পালানোর পর তাতে ধরতে জেলার সর্বত্র নজরদারী বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা পুলিশসহ  সাদা পোশাকে বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হচ্ছে। 
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বলেন, কোর্ট থেকে আসামী পলায়নের ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। 

#
তৌহিদুর রহমান,নরসিংদী।
৪.৩.১৮ইং