Sunday, July 31, 2016

নরসিংদীর বিনোদন কেন্দ্রে মোবাইল চুরির সাথে জড়িত 
গ্রেফতার ৩ জন ২ দিনের রিমান্ডে!

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে অবস্থিত বিনোদন কেন্দ্র ড্রীম হলিডে পার্কে মোবাইল চুরির সাথে জড়িত চোর চক্রের গ্রেফতার ৩ সদস্য কে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা রুপন কুমার সরকারের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন ব্যাক্তির চুরি হওয়া মোবাইল উদ্ধারের জন্যও নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যে তাদের কাছ থেকে ৭ টি দামী মোবাইল সেট ও ১ টি ট্যাব উদ্ধার করা হয়েছে। এবং প্রকৃত মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য,
নরসিংদীতে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


তৌহিদুর রহমানঃ নরসিংদীতে একটি বিদেশি পিস্তলসহ ইমাম মাহাদী ওরফে শাওন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শাওন নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা গ্রামের আমির হোসেনের ছেলে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আঃ সালাম। 
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সাঈদুর রহমান সাঈদ জানান, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল  মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অবস্থান করছিল। এসময় শাওনকে আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীর ৫ দিনে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করা হয়েছে। 
#
তৌহিদুর রহমান, নরসিংদী
৩১/৭/১৬ ইং

Thursday, July 28, 2016

আজ ২৮ জুলাই নরসিংদীর কিংবদন্তি নেতা বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী!

আজ ২৮ জুলাই নরসিংদীর কিংবদন্তি নেতা বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী!

 তৌহিদুর রহমান, নরসিংদীঃ আজ ২৮ জুলাই নরসিংদীর কিংবদন্তি নেতা বিএনপির সাবেক মহাসচিব ও মণ্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী! এ উপলক্ষে তার জন্মস্থান শিবপুরের ধানুয়া গ্রামে কবরে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা,স্মরণসভা ও দোয়া মাহফিলের অঅয়োজন করা হয়েছে।




আব্দুল মান্নান ভুঁইয়া ২০১০ সালের ২৮ জুলাই ঢাকার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।   ্ইউনাইটেড পিপলস পার্টি (ইউপিপি) থেকে ১৯৮০ সালে বিএনপিতে যোগ দেন। পরবর্তি সময়ে তিনি কৃষক দলের আহবায়ক, কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও বিএনপির যুগ্ন মহাসচিবের দায়িত্ব পালন করেন। এরপর পান পূর্ণ মহাসচিবের দায়িত্ব পান। দীর্ঘ ১১ বছর তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। মান্নান ভুইয়া নরসিংদী -৩ (শিবপুর) আসন থেকে চার চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মান্নান ভুঁইয়ার জন্ম ১৯৪৩ সালের ১ মার্চে । নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের আসাদনগর গ্রামে নানা সৈয়দ আলী পন্ডিতের বাড়িতে তার জন্ম।  
 পৈতৃক বাড়ি শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামে।   

Wednesday, July 27, 2016

নরসিংদীতে স্কুল ছাত্র শিশু অয়নকে অপহরনে পর হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদন্ড!

নরসিংদীতে স্কুল ছাত্র শিশু অয়নকে অপহরনে পর হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদন্ড!

তৌহিদুর রহমান,নরসিংদী ঃ নরসিংদীতে চাঞ্চলকর শিশু অয়ন হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি’র আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেকে আসামীকে আরো এক লক্ষ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।  আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শামীম আহাম্মেদ এ আদেশ প্রদান করেন। নিহত স্কুল ছাত্র মো: হাসিবুল হাসান অয়ন (৬) ভেলানগর এলাকার সোহরাব হোসেনের ছেলে। সে নরসিংদী ব্রাক্ষন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র।
সাজা প্রাপ্ত আসামীরা হলো-ইয়াসিন খানের ছেলে সজিব  খাঁন (২২), খোরশেদ আলমের ছেলে শাকীল মিয়া (১৮) হযরত আলীম এর  ছেলে ইমরান (২০), আফতাব উদ্দিন ভ‚ইয়ার ছেলে শাশীম ওসমান (১৯),রুহুল আমিন মিয়ার ছেলে রুমেল মিয়া (১৮)। আসামীরা সবাই সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ইমরান (২০) পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত।
আদালত সূত্র জানাযায়, ব্রাক্ষন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র অয়ন ২০১৩ সালের ২৬ মে বিকেলে বাসার সামনে খেলতে বের হয়। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘটনার একদিন পর রুবেল নাম এক ব্যাক্তি ফোন করে অয়নকে অপহরন করা হয়েছে বলে জানায়। অপহরন কারীরা  মুক্তিপন হিসেবে তার পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা দাবী করেন। অন্যথায় তাকে হত্য করা হবে বলেও হুমকি দেয় দুবৃত্তরা । পরে বিষয়টি পুলিশকে জানিয়ে সদর মডেল থানায় অপহরন মামলা দায়ের করেন অপহৃত শিশুর পিতা সোহরাব হোসেন। এরই মধ্যে অপহরনের ৪দিন পর ঘোড়াশাল

নরসিংদীতে শিশু সজিব হোসেন অনয় হত্যার দায়ে ৫ জনের ফাসির আদেশ দিয়েছে আদালত!!

নরসিংদীতে শিশু সজিব হোসেন অনয় হত্যার দায়ে ৫ জনের ফাসির আদেশ দিয়েছে আদালত!!

তৌহিদুর রহমান,নরসিংদীঃ নরসিংদীতে শিশু সজিব হোসের অনয় হত্যার দায়ে ৫ জনের ফাসিঁর রায় দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেক কে আলাদা আলাদা ভাবে ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। আজ বুধবার দুপুর ১ ঘটিকায় নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক শামিম আহাম্মদ এই রায় প্রদান করেন। এসময় আদালতে ৪ আসামি উপস্থিত ছিল। অপর ১ আসামী ঘটনাপর পর থেকে পলাতক রয়েছে। সাজা প্রাপ্ত আসামীরা হলো নরসিংদী সদর উপজেলার বদর পুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে সজিব খান(২২),  একই এলাকার খোরশেদ আলম স্বপন এর ছেলে  শাকিল মিয়া (১৮), হযরত আলির ছেলে ইমরান(২০), আফতাব উদ্দিনের ছেলে শামীম ওসমান(১৯) এবং রুহুল আমিনের ছেলে রুবেল মিয়া (১৮)। ঘটনার পর থেকেই ইমরান  মিয়া পলাতক রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা খুনের সাথে জড়িত ছিল বলে আদালতে ১৬৪ ধারায় জবা
ন বন্দি দিয়েছে। রায় শেষে তাদের কে নরসিংদী জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

Tuesday, July 26, 2016

একই পরিবারের ৩ বোনের সাথে দৈহিক সম্পর্ক! (অশ্লীল ছবি ও ভিডিও তুলে ব্লাকমেইল করার চেষ্টা)

একই পরিবারের ৩ বোনের সাথে দৈহিক সম্পর্ক!
(অশ্লীল ছবি ও ভিডিও তুলে ব্লাকমেইল করার চেষ্টা)
অভিনব এই লম্পট নরসিংদী গোয়েন্দা পুলিশের হাতে আটক!

তৌহিদুর রহমান, নরসিংদীঃ নরসিংদী গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে বহু নারীর সর্বনাশ কারী এক ভয়ংকর লম্পট। ফেসবুক ও ফোনের মাধ্যমে মেয়েদের সাথে পরিচিত হয় সে। তারপর নান ছলনায়  দৈহিক সম্পর্ক স্থাপন করে তার ছবি ও ভিডিও সংরক্ষন করে রাখে। সেই ভিডিও ছবি প্রকাশ করার হুমকি দিয়ে বিভিন্ন ভাবে ব্লাকমেইল করে আসছিল সে। অবশেষে, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা খেল এই লম্পট। গত রোববার সকালে নরসিংদীর ড্রীম হলিডে পার্কের সামনে থেকে তাকে আটক করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আঃ গাফফার। এসময় সে এক মেয়েকে অশ্লীল ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে তার সাথে পার্কে দেখা করার জন্য এসেছিল। আটককৃত লম্পটের নাম কাইয়ুম (২৬), সে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার খাইলশা গ্রামের আব্দুল মজিদের ছেলে। আটক হওয়ার পর তার ব্যাবহৃত মোবাইল ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বহু নারীর সাথে তার অবৈধ সম্পর্কের প্রমান পেয়েছে পুলিশ। প্রেম-ভালবাসার অভিনয় করে প্রতারনা করায় ও দৈহিক সম্পর্ক স্থাপন করায় তার বিরুদ্ধে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন রানী(ছদœনাম) নামের নরসিংদীর এক মেয়ে। 

মামলা ও গোয়েন্দা পুলিশ দেওয়া তথ্যমতে জানা গেছে, লম্পট কাইয়ূম ২০০৭ সাল থেকে মালয়েশিয়ায় চাকুরী করতো। সেখানে থাকা অবস্থায় সে রানীর(মামলার বাদী) কলেজ পড়–য়া ছোট বোন সামসুন নাহার (ছদœনাম) এর সাথে ফোনে পরিচিত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম ভালবাসার সম্পর্ক গড়িয়া উঠে। এর ২ বছর পর ২০০৯ সালে সে বাংলাদেশে আসে সে। আসার পর তাকে বিয়ের প্রলোভনে ঢাকা ও বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। লম্পট কাইয়ূম কৌশলে সেই সময়ের অন্তরঙ্গ মূহুর্তের ছবি ও ভিডিও মোবাইল ফোনে সংরক্ষন করে। ছোট বোনর সাথে সম্পর্ক চলাকালীন সে তার বড় বোন মামলার বাদী রানীর সাথেও ফোনে কথা বলা শুরু করে। ফোনে কথাবার্তা চলার এক পর্যায়ে কাইয়ুমের সাথে ঘনিষ্ঠ হয় রানী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক স্থাপন তৈরী হয়। তারপর তারা এক অপরের ঘনিষ্ট হয়। সেই সময়ের অন্তরঙ্গ ছবি ও ভিডিও কৌশলে তুলে নেয় লম্পট কাইয়ূম। এবং তার সাথে সম্পর্ক না রাখলে তার ও তার ছোট বোনের ছবি ফেসবুকে প্রকাশ করার হুমকী দেয়। এর কিছু দিন পর সে মালয়েশিয়া চলে যায়। সেখানে থাকাকালীন সে রানীকে ফোনে নানা ভাবে বিরক্ত করে মানষিক যন্ত্রণা দিতো বলে মামলায় উল্লেখ করা হয়। গত ৫ জুলাই সে পুনরায় বাংলাদেশে আসে এবং রানীকে তার সাথে মিলিত হবার জন্য বারবার ফোন দিতে থাকে। তা নাহলে সে বিভিন্ন প্রচার মাধ্যমে তার ও তার ছোট বোনের অশ্লীল ভিডিও প্রকাশ করার হুমকি দেয়। এক পর্যায়ে সে ফেসবুকে ২ টি ফেক আইডি খুলে কয়েকটি আপত্তিকর ছবি প্রকাশ করে। তার হুমকিতে ভীত হয়ে তার সাথে দেখা করার জন্য রাজী হয় রানী। স্থান নির্ধারন করা হয় নরসিংদীর পাচদোনায় অবস্থিত ড্রীম হলিডে পার্ক। নওমুসলীম স্বামীর সাথে আলোচনা করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আঃ গাফফারের সাথে সব বিষয় তুলে ধরে সাহায্য চায় রানী।  কথামত ২৪ জুলাই সকালে পার্কের সামনে দেখা করে রানী ও লম্পট কাইয়ূম। সেখানে দেখার করার পর রানীকে পার্কের ভিতর যাওয়ার জন্য জোর করতে থাকে কাইয়ূম। এসময় আগে থেকেই উৎ পেতে থাকা গোয়েন্দা পুলিশের দল তাকে আটক করে। তাকে াটক করার পর জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় তার ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তার ব্যবহৃত ২ মোবাইল ফোনটিতে বিভিন্ন বয়সী মেয়েদের নগ্ন ও অর্ধনগ্ন ছবি পাওয়া যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শুধু রানী ও সামসুন নাহার নয় তাদের আরেক ছোট বোন যে ভৈরবের একটি কলেজে পড়ে তার সাথেও অনুরুপভাবে দৈহিক সম্পর্ক স্থাপন করে। এছাড়া তার ফেসবুক ও ম্যাসেঞ্জার পর্যালোচনা করে বিভিন্ন মেয়ে ও মহিলা এমনকি তার বাড়ির আশেপাশের ভাবিদের সাথেও তার অবৈধ সম্পর্ক রয়েছে। গোয়েন্দা পুলিশ ধারনা করছে, সে একজন ভয়ংকর নারী লোভী, প্রেম ভালবাসার অভিনয় করে সে বহু নারীর সাথে প্রতারনা করে আসছে। 
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের  উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ, তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে পাওয়া অশ্লীল ছবি, ভিডিও তার ফেসবুক থেকে পাওয়া বিভিন্ন ছবি বার্তা থেকে বুজা গেছে, সে একজন সিরিয়াল ধর্ষক ও নারী লোভী লম্পট। তবে সে বিভিন্ন ছল-চাতুরী করে এই কাজ করে আসছিল যার ফলে সে এতদিন পার পেয়ে গেছে। এবার এক মেয়ে নিরুপায় হয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে বলেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন্ করেছি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে বহু মেয়ের আপত্তিকর ছবি, ভিডিও এবং কত গুলি মেয়ের সাথে প্রতারনা করেছে তা জানা সম্ভব হতে পারে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৬/৭/১৬ইং   

Monday, July 25, 2016

নরসিংদীর পলাশে ইয়াবাসহ দীপ্ংকর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

নরসিংদীর পলাশে ইয়াবাসহ দীপ্ংকর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  থানা পুলিশ।
নরসিংদীর পলাশে  ইয়াবা ট্যাবলেটসহ দীপ্ংকর  দাস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ। সোমবার সকালে পলাশ থানার উপ-পরিদর্শক মাহাবুব ইসলাম জিনারদী ইউনিয়নের কোড়াইতলী নামক স্থান থেকে তাকে আটক করে।এসময় তার কাছ থেকে 6 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
আটককৃত দীপংকর দাস জিনারদী ইউনিয়নের কোড়া্লাইতলী গ্রামের ইন্দ্র দাসের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত দীপ্ংকর দাস দীর্ঘদিন যাবৎ পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবার ব্যবসা করে আসছে সকালে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার এসআই মাহাবুব তাকে ৬ পিস ইয়াবাসহ আটক করে।
পলঅশ থানা্র উপ-পরিদর্শক মাহাবুব ইসলাম জানান, দীপংকর উয়াবা বেচা কেনার সাথে জড়িত। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে।  এব্যাপারে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত দীপ্ংকরের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হবে।
তৌহিদুর রহমান,নরসিংদী