Friday, June 29, 2018

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ভয়ংকর খুনি ইদ্রিস নিহত

নরসিংদীতে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে
ভয়ংকর খুনি ইদ্রিস নিহত


তৌহিদুর রহমান: নরসিংদী গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আটো রিকশা ছিনতাইয়েল সাথে জড়িত ভয়ংকর খুনি ইদ্রিস নিহত সহয়েছে। শুক্রবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার শীলমান্দিতে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস (৩০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রাঙ্গলেবি এলাকার আব্দুর রশিদের ছেলে।  
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারী চালিত আটো রিকশা ছিনতাই ও্র চালক খুনের সাথে জড়িতদের ধরতে তদন্ত করছিলেন উপ-পরিদর্শক আব্লদুল গাফফার (পিপিএম)।
এই চক্রের সাথে জড়িত কয়েকজনকে আটক করা হয়। তাদের কে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে আসে চালক কে হত্যা করে অটো রিকশা ছিনতায়ের ভয়ংকর ঘটনা। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বিকেলে উপ-পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে গোয়েনন্দা পুলিশের একটি টিম খুনি ইদ্রিস কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৮ থেকে ১০ জনের মতো আটো চালক কে জবাই ও শ্বাষরোধ করে হত্যা করেছে বলে জনায়। তার অপর সহযোগীদের কে গ্রেফতার করতে তাকে নিয়ে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, ইদ্রিস কে নিয়ে গোয়েন্দা পুলিশ অভিযানে যায়। সদর্ উপজেলার শীলমান্দিতে পৌছানোর পর ইদ্রিস কে নিয়ে যাবার জন্য তার সহযোগীরা পুলিশ কে লক্ষ করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। ইদ্রিসের সহযোগীদের গুলি এসে লাগে ইদ্রিসের শরিরে। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে পুলিশ। 

#
নরসিংদী
৩০/৬/১৮েইং

Monday, June 25, 2018

নরসিংদী পলাশ উপজেলা জাসদের সাধারন সম্পাদক এর উপর নির্যাতন চালিয়ে পা ভেঙ্গে দেয়া হয়েছে

নরসিংদী পলাশ উপজেলা জাসদের সাধারন সম্পাদক
এর উপর নির্যাতন চালিয়ে পা ভেঙ্গে দেয়া হয়েছে

তৌহিদুর রহমান: দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পলাশ উপজেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মাসুদের উপর নির্যাতন চালিয়েছে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ। গত রোববার পলাশ উপজেলার নোয়াকান্দা বাজারের পাশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শাহাদাত মাসুদ বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
পলাশ উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মাসুদ হাসপাতালে বিছানায় শুয়ে জানান, গত রোববার জেলা জাসদের সভাপদি জায়েদুল কবীর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগমনের কর্মসূচি দেন। সে অনুযায়ী নোয়কান্দা বাজারে একটি পথসভার আয়োজান করা হয়। সে পথসভায় যোগ দিতে আমি বাড়ি থেকে বের হই। কিছু পথ যাবার পর গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে পিস্তল, ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। রড ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে এই নির্যাতন চালিয়ে বা পায়ের হাড় ভেঙ্গে দিয়েছে তারা। প্রাণ বাচাতে বাড়ির ভিতর চলে গেলেও সেখান থেকে টেনে হিচড়ে বের করে নির্যাতন করা হয়। পরে অশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে। 
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইদুর রহমান বলেন, জাসদের সাধারন সম্পাদকের উপর হামলার খবর শুনে তাৎক্ষণিক পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। পুলিশ ঘটনার ব্যাপারে খোজ-খবর নিচ্ছে। হামলার শিকার ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাসদের পক্ষ থেকে হামলার জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগ কে দায়ী করলেও ঘটনার সাথে জড়িত নয় বলে জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম। তিনি জানান, জাসদের পোগ্রাম থেকে অনেক দুরে আমি অবস্থান করছিলাম। এসময় শুনতে পায় নোয়াকান্দা এলাকার লোকজন মারামারি করছে। মানুষ আতংকিত হয়ে ছুটাছুটি করছিল। এমন পরিস্থিতিতে আমি বাড়ি চলে যায়। আমরা কারও উপর কোন ধরনের হামলা চালাইনি।
জেলা জাসদের সভাপতি জায়েদুল কবীর মুঠোফোনে জানান, যে ঘটনা ঘটেছে তা খুব দুঃখের ও ন্যক্কারজনক। ঘটনার প্রদিবাদে আমারা প্রতিবাদ সভা করেছি। এ ঘটনার নিন্দা জানাই সেই সাথে আপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন কে আহবান জানাচ্ছি। 



#
নরসিংদী
২৫/৬/১৮ইং 


Sunday, June 17, 2018

নরসিংদীর শিবপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা আহত

নরসিংদীর শিবপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা আহত


তৌহিদুর রহমান: নরসিংদীর শিবপুরে এক যুবলীগ নেতা কে গুলি করে হত্যা করার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ রোববার বিকেলে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়ায় এই ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা কিরণ আফ্রাদ মাছিমপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
জেলা যুবলীগ এর সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী জানিয়েছেন, বাড়ির পাশে পুকুরে মাছের খাবার দেয়ার সময় কিছূ সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। গুলির আওয়াজ পেয়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে মেডিকেল কলে হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে।
নরিসুিংদী জেলা যুবলীগ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সেই সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবী করেছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অভ্যন্তরিণ কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে।আমরা এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে পেরেছি। আহতের পক্ষ থেকে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


#
নরসিংদী
১৭/৬/১৮ইং



Thursday, June 14, 2018

নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ

নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ

স্টাফ রিপোর্টার: ঈদের খুশি ছড়িয়ে দিতে সুবিধা বঞ্চিত শিশু ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নরসিংদী সরকারী কলে
জ শাখা ছাত্রলীগ। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ মোল্লা শিবলী ও সাধারন সম্পাদক রাব্বির আহমেদ অতুল এর উদ্যোগে প্রায় ৩ শতাধিক শিশু ও দুস্থ মহিলা পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও নরসিংদী সরকারী কলেজ এর সাবেক ভিপি শামীম নেওয়াজ কলেজ মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ করেন।
কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সিব্বির আহমেদ মোল্লা শিবলী জানান, ধনী গরীব নির্বিশেষে সবার জন্যই খুশির বার্তা নিয়ে আসে ঈদ। আমাদের চারপাশের অনেকেই ঈদের বাজার পর্যন্ত করতে পারেনা। আমরা কলেজ শাখা ছাত্রলীগ আমাদের সাধ্যমত ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ও দুস্থ নারী-পুরুষের মাঝে সেমাই, চিনি, দুধ ও নারিকেল বিতরণ করেছি। ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেয়ার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। নরসিংদী কলেজের সাবেক ভিপি শামীম নেওয়াজ ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। কলেজ শাখা ছাত্রলীগের সকল সদেস্যর সহযোগীতায় তা বাস্তবায়িত হয়েছে। আমরা ছাত্ররা আশা করি সমাজের সকল মানুষ যার যার সামর্থ অনুযায়ী সাধারন মানুষের মুখে হাসি ফোটাতে সচেষ্ট হবে। 
ঈদ সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান মিন্টু, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আহমুদল্লাহ ফয়সাল রাজীব, কলেজ শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

#
নরসিংদী
১৪/৬/১৮ইং

Tuesday, June 12, 2018

নরসিংদী জেলা শ্রমিকলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা শ্রমিকলীগের ইফতার
 ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


তৌহিদুর রহমান: পবিত্র রমজান উপলক্ষে নরসিংদী জেলা শ্রমিকলীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নরসিংদী শহরস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সফর আলি ভুইয়া, সাধারন সম্পাদক আফতাব উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদ আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারন সম্পাদক শামীম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ

সম্পাদক রঞ্জণ কুমার সাহা, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু। 
ইফতার পূর্ব আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আওলাদ সরকার।    
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলার সকল উপজেলা শ্রমীকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগণ, নরসিংদী শহর যুবলীগের সাধারন সম্পাদক সোহেল ভুইয়া, শহর শ্রমিক লীগের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ। 
  
#
নরসিংদী
১২/৬/১৮ইং

নরসিংদী সরকারী কলেজের স্টুডেন্ট সার্ভার ইউনিটির উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ

নরসিংদী সরকারী কলেজের স্টুডেন্ট সার্ভার ইউনিটির
উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ

স্টাফ রিপোর্টার: হাসবো সবাই এ স্লোগান কে সামনে রেখে নরসিংদী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা মিলিত হয়ে গড়ে তুলে সেবা ধর্মী সংগঠন স্টুডেন্ট সার্ভার ইউনিটি। আসন্ন রোজার ঈদে সুবিধা বঞ্চিত কিছু শিশুর মুখে ঈদের হাসি ফুটাতে সচেষ্ট হয়েছে তারা। নতুন জামা প্রদান ও হাতে নকশা করে মেহেদী পড়িয়ে দিয়ে শিশুদেও মুখে হাসি ফুটিয়েছে তারা। আজ মঙ্গলবার সকালে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ মিলনায়তনে এই উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু। সংগঠনটির মুখপাত্র মো: হানিফ মিয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজীব সরকার, সরকারী কলেজের সভাপতি শিব্বির আহমেদ মোল্লা শিবলী, সাধারন সম্পাদক রাব্বির আহমেদ অতুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খলিল বাবু বলেন, ছোট পরিসরের এই আয়োজন অনেক বড় মহৎ কাজের স্বাক্ষর রেখেছে। মৌলিক চাহিদা পূরণে করতে যাদের যাদের হিমশিম খেতে হয় ঈদে নতুন জামা পাওয়া তাদের কাছে স্বপ্নের মতো। তাদের মুখে হাসি ফোটাতে স্টুডেন্ট সার্ভার ইউনিটি যে ভাবে এগিয়ে এসেছে তা অনুকরণীয়। তাদের এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই সুবিধা বঞ্চিতদের পাশে দাড়াবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।


#
নরসিংদী
১২/৬/১৮ইং

Sunday, June 10, 2018

নরসিংদী রেলস্টেশনে সাধারন মানুষের সাথে ইফতার পার্টি নরসিংদী জেলা যুবলীগের

নরসিংদী রেলস্টেশনে সাধারন মানুষের
সাথে ইফতার পার্টি নরসিংদী জেলা যুবলীগের


তৌহিদুর রহমান: আলোকসজ্জাময় ঝাকজমকপূর্ন সাজসজ্জা আর নানান আইটেমের খাবার নয়। নরসিংদী রেল স্টেশনে সাধারন মানুষের সাথে এক কাতারে বসেই ইফতার করেছে নরসিংদী জেলা যুবলীগের নেতা-কর্মীরা। নেতা-কর্মী সাধারন মানুষ ইফতার করেছে তৃপ্তি সহকারে। কোন খাবার উচ্ছিস্ট হয়ে জায়গা করে নেয়নি ডাস্টবিনে। বর্তমান প্রচলিত ইফতার পাটির্তে উচ্ছিষ্ট হওয়া খাবারের জন্য যারা অপেক্ষা করতো দীর্ঘ সময় তারাই আজ অতিথি। পবিত্র রমজান উপলক্ষে গত বছরের ন্যায় নরসিংদী জেলা যুবলীগ নরসিংদী রেল স্টেশনে তাদের ইফতার পার্টি আয়োজন করে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। আরও উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, জেলা যুবলীগ নেতা নাছির মোল্লা, ইব্রাহিম খলিল তুহিন প্রমুখ।
নরসিংদী জেলা যুবলীগের সভপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিল রমজানের মহত্ব কে ফুটিয়ে তুলেছে বলেই অনেকে মত প্রকাশ করেন। 
নরসিংদী জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম নেওয়াজ জানান, রাজনৈতিক দল, অঙ্গ-সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান পবিত্র রামজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। বেশিরভাগ ইফতার মাহফিলে গন্যমান্য, প্রতিষ্ঠিত ও নির্দিষ্ট ব্যাক্তিরাই অংশ গ্রহণ করেন। তাদের সম্মানে আয়োজিত এসব ইফতার মাহফিলে খুব কষ্টে চলা মানুষ গুলো অংশগ্রহণ করতে পারেনা। তারা চেয়ে থাকে বেশী হওয়া খাবারের দিকে। এসব ইফতার মাহফিলে অধিকাংশ খাবার বেশী, উচ্ছিষ্ট ও নষ্ট হয়। শুধুমাত্র ডেকারেশন ও লাইটিংয়ে খরচ হয় অনেক। আমন্ত্রিত অতিথিদের জন্য নিতে হয় বিশেষ ব্যবস্থা।এসব বিষয় গুলি আমাকে বেশ মানুষিক পীড়া দেয়, এবার আমি অনেক ইফতার মাহফিলেই অংশগ্রহণ করি নাই কষ্ট পাই বলে। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি সাধারন মানুষদের জন্য রাজনীতি করতেন। আমরা তাদের আদর্শে রাজনীতি করি। তাদের আদর্শকে সমুন্নত রেখে সাধারন মানুষের মুখে হাসি ফুটাতে চায় নরসিংদী জেলা যুবলীগ। আমরা যুবকরাই মানুষের কল্যাণে ও সেবায় সবার্গ্রে এগিয়ে আসতে হবে। কোন খাবার ও অর্থের অপচয় না করে সাধারন মানুষের সাথে বসে ইফতার করা মানুষের মানবিক মূলবোধ কে জাগিয়ে তুলতে ভূমিকা পালন করবে বলেই আমার বিশ্বাস। এভাবেই আমরা সুখি সমৃদ্ধ একটি দেশ গড়তে পারব।  

#
নরসিংদী
১০/৬/১৮ইং