Friday, August 18, 2017

জেলার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান আটক নরসিংদীতে ৯০ লক্ষ টাকা মূল্যে ইয়াবা আটক করেছে ডি বি পুলিশ

জেলার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান আটক
নরসিংদীতে ৯০ লক্ষ টাকা মূল্যে ইয়াবা
 আটক করেছে ডি বি পুলিশ

তৌহিদুর রহমান: নরসিংদী জেলার ইতিহাসে সবচেয়ে বেশী মূল্যের ইয়াবার চালান আটক করছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। একটি নম্বরবীহিন পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার পিস নিষিদ্ধ মাদক মরণঘাতী ইয়াবা ট্যাবলেট। যার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। গত বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে থেকে এই ইয়াবার চালান আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল এই অভিযান চালায়। 
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, নরসিংদীতে বড় ধরনের ইয়বার চালান আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে গোয়েন্দা তৎপড়তা চালানো হয়।  বৃহস্পতিবার রাতে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মাহসড়কের ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির সামনে অবস্থান নেয় আমরা। রাত ১০ টার দিকে একটি নম্বরবীহিন পিকআপ ভ্যান আটক করা হয়। পরে পিকআপ ভ্যান টি তল্লাশী চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালক আঃ গফুর কে আটক করা হয়। আটককৃত গাড়ির চালক কক্সবাজারর জেলার টেকনাফ উপজেলার সাবরাং এলাকার বাসিন্দা। 
ইয়াবার চালান টি টেকনাফ থেকে নরসিংদীতে সরবারহ করার জন্য আনা হয়। গাড়ি ও ইয়াবার মূল চালানের  মালিক এনাম  অভিযানের কিছ পূর্বে গাড়ি থেকে নেমে যায় বলে জানায় চালক। 
প্রায় ৯০ লক্ষা টাকা মূল্যের ইয়াবা চালান আটকের ঘটনা জেলা ইতিহাসে প্রথম। এর আগের প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবার চালানও আটক করেছিলেন গোয়েন্দা পুলিশের এই উপ-পরিদর্শক। 
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, নরসিংদীতে ইয়াবার ব্যবহার বন্ধ করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ  ভাবে কাজ করছে জেলা গোয়েন্দা পুলিশ। উপ-পরিদর্শক আব্দুল গাফফার দীর্ঘ সময়ের চেষ্টায় জেলার সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করতে সক্ষম হয়েছেন। যার ফলে জেলায় ইয়াবা ব্যবসা অনেকটা কমে যাবে বলে আমরা মনে করছি। এ জন্য উপ-পরিদর্শক আব্দুল গাফফার কে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইয়াবা  ও গাড়ি  আটকের ঘটনায় শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

#
১৮/৮/১৭  

Thursday, August 10, 2017

নরসিংদী ডি বি পুলিশের কাছে ধরা খেল ভুয়া মেজর

ভুয়া মেজর নরসিংদী ডি বি পুলিশের হাতে গ্রেফতার

তৌহিদুর রহমান: ভুয়া মেজর পরিচয়ধারী জুয়েল নামের এক প্রতারক কে গ্রেফতার করেছে নরসিংদী  জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে নরসিংদী শহরের কাউরিয়া পাড়া মহল্লা থেকে গ্রেফতার করা। উপ-পরিদর্শক আব্দুল গাফফার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল কৌশলে তাকে অাটক করে। তার ঘরে তল্লাশী চালিয়ে প্রতারনামূলক কাগজপত্র পাওয়া যায়।

উপ-পরিদর্শকক আব্দুল গাফফার জানান,  জুয়েল নিজেকে মেজর বলে পরিচয় দিত। এছাড়া বিভিন্ন পরিচয়ে নিত্যনতুন প্রতারনা করে আসছিল। মেজর, নৌ বাহীনির কমিশন্ড অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ অফিসার ইত্যাদি পরিচয়ে, বিভিন্ন বাহীনিতে চাকুরি দেয়া, ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স এর নাম করে টাকা পয়সা নিত। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী ও  চাকুরী প্রার্থি সেজে কৌশলে তাকে আটক করা হয়। তার ঘর তল্লাশী করে অসংখ্য ভুয়া আইডি, কার্ড ইউনিফরম পাওয়া যায় । বিভিন্ন ধরনের সনদ, নিয়োগপত্র সহ নরসিংদী জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সই সিল সংবলিত নকল পুলিশ ক্লিয়ারেন্স সনদ পাওয়া যায় তার কাছে। তার যাতায়ত আছে এমন সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান সহ বাড়ীর পাশ্ববর্তী সীমানার লোকজন ও তাকে একজন মেজর হিসেবেই জানে, এই পরিচয়ে বিয়ে করেছে বলে তার স্ত্রী জানায়।
ভুয়া মেজর পরিচয়, প্রতারনা, সরকারী কর্মকর্তাদের স্বাক্ষর নকল করার ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Saturday, August 5, 2017

নরসিংদীর চাঞ্চল্যকর দীপা রাণী হত্যা বটি দিয়ে জবাই করে মাকে হত্যা করে ছেলে প্রিতম

নরসিংদীর চাঞ্চল্যকর দীপা রাণী হত্যা
বটি দিয়ে জবাই করে মাকে হত্যা করে ছেলে প্রিতম



তৌহিদুর রহমান:  নরসিংদীর চাঞ্চল্যকর দীপা রানি হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরীক্ষা খারাপ দেওয়ায় ছেলে প্রিতম কে গালাগাল করে মা। সে কারনে ক্ষুব্দ হয়ে ধারালো বটি দিয়ে মাকে জবাই করে হত্যা করে ছেলে। হত্যাকান্ড সংগঠতি হওয়ার প্রায় ২৬ দিনের মাথায় এই হত্যা রহস্য উদঘাটন করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান। জেলা পুলিশ পুলিশ সুপার আমেনা বেগমের বিশষে নির্দেশনায় মামলাটির ছায়াতদন্ত করতে গিয়ে মূল ঘটনার উন্মোচন করেন তিনি। গত শুক্রবার মাকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে নবম শ্রেণীর ছাত্র প্রীতম ভৌমিক। জবানবন্দি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

জবানবন্দি ও পুলিশ সূত্রে জানা যায়, গত জুন মাসের ৮ তারিখ বৃহস্পতিবার নরসিংদী শহরের দেশ প্রিয় রোডে দিন দুপুরে গলা কেটে হত্যা করা হয় গৃহবধূ দীপা রাণী ভৌমিক। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নরসিংদীসহ সারা দেশে। ঘটনার ইতিবৃত্ত জানতে ও খুনিকে ধরতে ব্যাপকভাবে তদন্ত শুরু করে পুলিশ। ডাকাতি, চুরি, শত্রুতা বিভিন্ন বিষয়কে মাথায় রেখে তদন্তে নামে পুলিশ। তবে কোন ধরনের মোটিভেই এই হত্যার রহস্য ধরতে পারা যাচ্ছিলনা। নরসিংদী সদর মডেল থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সুপার এই হত্যা মামলার ছায়া তদন্তের নির্দেশ দেন জেলা গোয়েন্দা শাখাকে। এরপর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান ঘটনার সাথে জড়িত সন্দেহে ছেলে প্রীতম কে জ্ঞিাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে মাকে হত্যা করার কথা স্বীকার করে। 
 জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, ছেলে প্রীতম কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে প্রথমে তার মার রক্তাক্ত লাশের ছবি দেখানো হয়। এই ছবি দেখে সে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে। পড়ে কৌশল প্রয়োগ করে তাকে জিজ্ঞাসা করা হয় কেন মাকে হত্যা করেছে। এতে সে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ে। প্রথমে সে অস্বীকার করলেও একটা সময় সে সব স্বীকার করে হত্যার বর্ণনা দেয়। তারপর তাকে মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে আদালতে পাঠানো হয়। আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ছেলে প্রীতম বিভিন্ন ধরনের নেশা করতো। যার ফলে সে উগ্র মন-মানসিকতার হয়ে পড়েছে বলে মনে করেন এই কর্মকর্তা। 
জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলেন, চাঞ্চল্যকর দীপা রাণী হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি আমরা। ছেলে মাকে হত্যা করতে পারে বিষয়টি অভাবনীয়। আমরা অন্যান্য মোটিভ নিয়ে তদন্ত করছিলাম। পরিচিত কিংবা পরিবারের লোকদের দ্বারা এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে প্রতিয়মান হচ্ছিল। সে কারনে আমরা পরিবারের সদস্যদের গতিবিধির উপর নজর রাখছিলাম। বিভিন্নভাবে তদন্তের এক পর্যায়ে তার ছেলে কে সন্দেহ করি আমরা। তারপর কৌশলে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করে। আদালতে সে জবানবন্দি দিয়েছে। 
নরসিংদীতে ঘটে যাওয়া আভাবনীয় এই হত্যাকান্ড যেন চোখে আঙ্গুল দিয়ে আমাদের সমাজের পারিবারিক অশান্তির ভয়াবহ রুপ দেখিয়েছে। জেলা পুলিশ সুপার মনে করেন, পারিবারিক সুদৃড় বন্ধন এর অভাব ও মাদকের প্রভাবের ফলেই এমন ধরনের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকার অনুরোধ করেছেন। 


#
তৌহিদুর রহমান, নরসিংদী
৫/৮/১৭ইং



Wednesday, August 2, 2017

জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার


জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে
২৫২ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

তৌহিদুর রহমান: নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুই অভিযানে ২৫২ পিন এয়াবা ট্যাবলেটসহ ৪ জন কে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার জেলার নরসিংদী শহরের বিলাসদী ও বেলাব উপজেলা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার হুসেন মিয়ার ছেলে নাইম মিয়া(৩০), সাহেপ্রতাপ এলাকার সিদ্দিক আলীর ছেলে সজিব মিয়া( ২২), কান্দাপাড়া মহল্লার সোলাইমান মিয়ার ছেলে সুমন মিয়া (২২) ও বেলাব উপজেলার ইব্রাহীমপুর এলাকার মৃত ওসমান গনির ছেলে মিজান মিয়া (২১)। 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল সালাম তালুকদার নরসিংদী শহরের বিলাসদী হতে নাইম, সজিব ও সুমন কে ১৭৭ পিস ইয়াবাসহ করেন। পৃথক অভিযানে উপ-পরিদর্শক জাকারিয়া আলম বেলাব হতে মিজান মিয়াকে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানা ও বেলাব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২/৮/১৭ইং  

Tuesday, July 18, 2017

নরসিংদীতে ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি প্রচার করায় ২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের

নরসিংদীতে ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি প্রচার
২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের 

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি প্রচার করার সাথে জড়িত ২ যুবক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ভুক্তভোগী মেয়ের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার সকালে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের বাসাইল মহল্লার আখলাকুর রহমানের ছেলে তৌহিদুর রহমান তুষার(২০) ও নরসিংদী শহরের খাটেহারা মহল্লার সায়েদ সরকারের ছেলে জুনায়েদ(১৯)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে ভুয়া আইডি দিয়ে আপত্তিকর ছবি প্রকাশ করার ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন জনৈকা ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক)। পুলিশ সুপার আমেনা বেগম(বিপিএম)বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ কে অভিযোগের তদন্তভার দেন। পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ওই অভিযুক্তদের গ্রেফতার অভিযানে নামে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার শহরের বাসাইল হতে প্রধান অভিযুক্ত তুষার ও পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর আসামী জুনায়েদ কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বয়সে বড় ওই মেয়েটিকে ২ বছর  আগে প্রেম প্রস্তাব দেয় তুষার। প্রেম প্রস্তাবে ব্যার্থ হয়ে নানা উপায়ে মেয়েটিকে রাজী করানোর চেষ্টা করে তুষার। এ নিয়ে তার অভিভাবকরা তাকে বেশ কয়েকবার শাসনও করে। কিন্তু তাতেও ক্ষান্ত হয়নি সে। এক পর্যায়ে মেয়ের মোবাইল থেকে কৌশলে কিছু আপত্তিকবর ছবি তুষার নিয়ে নেয়। তারপর ফেসবুকে ভুয়া আইডি খুলে ওই ছবি প্রচার করে সে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মেয়েটি। নিরুপায় হয়ে সে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করে। পরে পুলিশ সুপারের নির্দেশে ঘটনার মূল হোতা তুষার ও তার সহযোগী জুনায়েদ কে গ্রেফতার করি। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটি নরসিংদী সদর মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে। এ মামলায় তাদের ৭ দিন রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা জানা যাবে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৯/৭/১৭ইং 

Friday, July 14, 2017

নরসিংদীর শিবপুরে ২ বিদেশী পিস্তল ও ৫০০ গ্রাম গান পাউডার সহ এক মহিলা গ্রেফতার


নরসিংদীর শিবপুরে ২ বিদেশী পিস্তল ও ৫০০ গ্রাম
গান পাউডার সহ এক মহিলা গ্রেফতার


তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীর শিবপুরে ২ টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডার সহ সুফিয়া নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে শিবুপর উপজেলা ভরতেরকান্দী এলাকা হতে তাকে গ্রেফতার করে শিবপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত সুফিয়া (২৮) শিবপুর উপজেলার ভরতেরকান্দি এলাকার কামরুল মিয়ার স্ত্রী। সুফিয়ার স্বামী কামরুল বিভিন্ন ধরনরে অপরাধের সাথে জড়িত রয়েছে বলে ধারনা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভরতেরকান্দি গ্রামের কামরুলের বাড়িতে অভিযান চালানো হয়। কামরুলের ঘর তল্লাশী করে ২ টি বিদেশী পিস্তল, ২৫ রাউন্ড গুলি ও ৫০০ গ্রাম গান পাউডার, ৬৫০ গ্রাম পারদ, ৩ টি খালি ম্যাগজিন, ২টি পিস্তলে কভার, ১ টি গুলির বক্স, ১ টি পিস্তলের বক্স, পিস্তলে ব্যবহৃত স্টিলের চেইন পাওয়া যায়। এসময় তার স্ত্রী সুফিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে,  সুফিয়ার স্বামী তাকে পিস্তল ও গান পাউডার গুলো রাখতে দিয়েছিল। সুফিয়াকে পিস্তল সহ গ্রেফতারের পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর, মনোহরদী সার্কেল) রেজওয়ান আহমেদ বলেন, বিদেশী পিস্তল ও গান পাউডার বড় ধরনের অপরাধী চক্ররা ব্যবহার করে থাকে। নাশকতা, জঙ্গিবাদ, ডাকাতি কিংবা তারা এসবের ব্যবসাও করতে পারে। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভাবছি। এখন পর্যন্ত সুফিয়ার স্বামী কামরুল ও তার বন্ধু আল-আমিন ওরফে হাবির সংশ্লিষ্টতা জানতে পেরেছি। সুফিয়াকে জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।  এ ঘটনায় শিবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৪/৭/১৭ইং    

Monday, July 10, 2017

নরসিংদীতে নিখোজের পাচ দিন পর ৪ মাদ্রাসা ছাত্র কে উদ্ধার করলো পুলিশ


নরসিংদীতে নিখোজের পাচ দিন পর
৪ মাদ্রাসা ছাত্র কে উদ্ধার করলো পুলিশ



তৌহিদুর রহমান, নরসিংদী:  নরসিংদীতে নিখোজের পাচ দিন পর ৪ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় শিবপুর উপজেলার ইটাখোলা থেকে উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। তারা মনোহরদী উপজেলার চালাকচরের বাঘবের জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। উদ্ধারকৃতরা হলো রিদওয়ান রবিন (১৩), মোঃ আশরাফু ইসলাম (১২), জুয়েল (১২), রাকিব (১১)। তারা গত ৭ জুলাই থেকে নিখোজ ছিল। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর, মনোহরদী সার্কেল) রেজওয়ান আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৭ জুলাই চালাকচরের বাঘবের জামিয়া ইসলাময়িা নুরিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪ ছাত্র মাদ্রাসার কাউকে কিছু না বলে বেলা ১১ টার দিকে বের হয়ে যায়। তারপর থেকে তাদের আর কোন খোজ পাওয়া যাচ্ছিলনা। এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ গত ৯ জুলাই  মনোহরদী থানায় একটি সাধারন ডায়েরী করেন। তারপর তাদের খোজে নামে পুলিশ। ৩ দিনের চেষ্টায় শিবপুর মডেল থানা পুলিশ ইটাখোলা থেতে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের কে মনোহরদী থানায় হস্তান্তর করনা সেখান থেকে তাদের কে অভিভাবকদের কাছে দেওয়া হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান আহমেদ জানান, চার মাদ্রাসা ছাত্রের নিখোজের বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। তাদের কে খুজে বের করার জন্য নানা জায়গায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে শিবপুরের ইটাখোলা থেকে তাদের কে উদ্ধার করা হয়। মাদ্রাসার কঠিন পড়াশোনার চাপেই তারা বের হয়ে যায় বলে জানা গেছে। তাদের কে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।  


#
তৌহিদুর রহমান, নরসিংদী
১১/৭/১৭ইং